হায়েকের অনন্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার জীবনে তিনি ঢের পেয়েছেন। তবে বেশির ভাগ তাঁর অভিনয়ের স্বীকৃতি। এবার অন্য রকম একটি পুরস্কার পেলেন সালমা হায়েক। আরব আমেরিকান ইনস্টিটিউটের পক্ষ থেকে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীকে দেওয়া হয়েছে ‘কাহলিল জিবরান মানবতার চেতনা’ পুরস্কার।
এই পুরস্কার হাতে নিয়ে হায়েক বলেছেন, ‘আমি বিশ্ব নাগরিক। মানবতাই আমার দেশ। শিশুরা কবি হয়েই জন্মায়; জিবরানের প্রতিটি শব্দের মানে না জানলেও তারা এর অর্থ বুঝতে পারে।’
নারীর বিরুদ্ধে সহিংসতা এবং বিশ্বজুড়ে নানা সময়ে ঘটে চলা মানবিক বিপর্যয়ে সরব কণ্ঠ হায়েক। তা ছাড়া জিবরানের সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত অ্যানিমেশন ছবি দ্য প্রোফেট প্রযোজনাও করেছেন। আইএএনএস।