হিচককের ছবির রিমেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলফ্রেড হিচককের ‘টু ক্যাচ আ থিফ’ ছবির রিমেকে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী গাল গ্যাদত
সংগৃহীত

১৯৫৫ সালে আলফ্রেড হিচকক বানিয়েছিলেন ‘টু ক্যাচ আ থিফ’। ছবিটির রিমেক করা হচ্ছে হলিউডে। সেখানে অভিনয় করবেন হলিউড অভিনেত্রী গাল গ্যাদত।
ডেভিড ডজের উপন্যাস অবলম্বনে ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ক্যারি গ্রান্ট ও গ্রেস কেলি।

ছবিতে ক্যারি অভিনয় করেছেন জন রবি নামের একজন চোরের চরিত্রে। জন একসময় নানা ধরনের রত্ন চুরি করত। এখন সেসব ছেড়ে দিয়েছে। থাকে ফ্রেঞ্চ রিভেরাতে। কিন্তু জনকে পুলিশ সন্দেহ করা শুরু করে। কারণ, তার মতো করেই চুরি শুরু হয়েছে। তবে কি জনই আবার তার পুরোনো পেশায় ফিরে গেছে? কিন্তু সে তো তার আগের পেশায় ফিরে যায়নি। পুলিশকে কীভাবে প্রমাণ করবে জন? এমন গল্প নিয়েই হিচকক সাজিয়েছিলেন তাঁর থ্রিলার কাহিনি। এবার সে গল্পই আসছে হালের অভিনয়শিল্পীদের চরিত্রায়ণে।

গ্রেস কেলি অভিনীত চরিত্রটি করতে পারেন গাল গ্যাদত
সংগৃহীত

ক্যারি গ্রান্টের চরিত্রটি কে করছেন, তা যদিও জানা যায়নি। আর গ্রেস কেলি অভিনীত চরিত্রটি করতে পারেন গাল গ্যাদত। শুধু অভিনয়ই নয়, প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকবেন হলিউড অভিনেত্রী। শুধু এটিই নয়, আরও পুরোনো ছবির রিমেকে অভিনয়ে আছেন ইসরায়েলি এই তারকা। তাঁকে দেখা যাবে ‘ক্লিওপেট্রা’ ছবিতে। যদিও ক্লিওপেট্রা হিসেবে তাঁকে বাছাই করা নিয়ে বেশ সমালোচনা উঠেছিল হলিউডে।