হিন্দিতে ডিজেলের দীপাবলির শুভেচ্ছা

নিজের প্রথম হলিউড ছবির প্রচারে কোনো ফাঁক রাখতে চাইছেন না দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা কায়দায় চালাচ্ছেন নিজের ছবির প্রচার। সম্প্রতি ফেসবুক লাইফে এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিতে তাঁর সহশিল্পী ভিন ডিজেল।
ভারতজুড়ে চলছে দীপাবলি উৎসব। উৎসবের শুভেচ্ছা জানাতেই লাইভে এসেছিলেন দীপিকা ও ডিজেল। মার্কিন অভিনেতা ডিজেলের পরনে ছিল জমকালো শেরওয়ানি। শুধু তা–ই নয়, এ অভিনেতা সবাইকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন হিন্দিতে। তাঁর হিন্দি ভাষার শিক্ষক দীপিকা। ভাষার শিক্ষক হিসেবে দীপিকা নেহাত খারাপ নন। কেননা ডিজেলের হিন্দি একেবারে মন্দ ছিল না।
ভিডিওতে ভিন ডিজেল বলেন, ‘আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা। সাবধানে মজা করুন, সাবধানে থাকুন। আসল উৎসব হবে ২০১৭ সালের ২০ জানুয়ারিতে, যখন দর্শকেরা হলে গিয়ে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ সিনেমাটি দেখতে যাবেন।’ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।