হিলটনের নাকে খত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস হিলটন
প্যারিস হিলটন

ঢের হয়েছে। এবার আর নয়। প্যারিস হিলটন রীতিমতো নাকে খত দিচ্ছেন। ঠিক করেছেন, প্রেম যদি আবার করতেই হয়, শোবিজ জগতের কোনো তারকাকে আর বেছে নেবেন না। ধবধবে সাদা পঙ্খিরাজে চেপে হাজির হওয়া রাজপুত্তুরের শখ মিটে গেছে তাঁর। আর তাই এবার প্রেমিক হিসেবে এমন একজনকে চান হিলটন, যিনি মোটেও বিখ্যাত কেউ হবেন না। বরং হবেন অতি সাধারণ একজন, যাঁকে কেউ চেনে না।
প্রেমিকের লিস্টিটা হিলটনের লম্বাই। সেই তালিকায় সর্বশেষ ছিলেন মডেল রিভার ভাইপেরি। সেই সম্পর্কটাও না টেকার পর হিলটনের উপলব্ধি, ‘অনেক তারকার সঙ্গেই প্রেম করেছি, তবে এখন বুঝেছি, তারা আমার জন্য নয়, কারণ তাদের আমি বিশ্বাস করি না। এর চেয়ে আমি বরং অতি সাধারণ, মানুষ হিসেবে ভালো, একজনকে বেছে নেব, যার হৃদয়টা অনেক বড় হবে, যে হবে বিশ্বস্ত, চৌকস। যে আমাকে অনেক হাসাবে।’ হ্যালো।