হৃদয়ভাঙা প্যারিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন কন্যা প্যারিস জ্যাকসন সম্প্রতি মডেলিংয়ে নাম লিখিয়েছেন। করছেন নাটকে অভিনয়ও। ধীরে ধীরে নিজের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ প্রকাশ করছেন ভক্তদের সামনে। এবার প্রকাশ করলেন তাঁর হৃদয় ভাঙার গল্প। সংগীতশিল্পী ও অভিনেতা জ্যাক অ্যাফ্রোন নাকি তাঁর হৃদয় ভেঙে দিয়েছিলেন। সোমবার জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে উপস্থিত হয়ে এমন কথা প্রকাশ করেন প্যারিস।
২০০৭ সালে প্যারিস প্রথমবার ‘হাই স্কুল মিউজিক্যাল লাইভ’ কনসার্টে যেতে চেয়েছিলেন শুধু জ্যাকের জন্য। সেখানে জ্যাকের গান গাওয়ার কথা ছিল। কিন্তু অন্য কোনো একটা কাজে ব্যস্ত থাকায় সেখানে উপস্থিত হতে পারেননি জ্যাক। ১০ বছর বয়সী প্যারিসের মনটা তখন ভেঙেচুরে গুঁড়ো হয়ে গিয়েছিল। মঞ্চে যাদের দেখলেন প্যারিস, তাদের একদম পছন্দ হয়নি তখন। তিনি বলেন, ‘এটা খুব হতাশাজনক ছিল... হৃদয়ভাঙা।’
ডেইলি মেইল