হৃদয় ভেঙেছে পিটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়েনা মিলার ও ব্র্যাড পিট
সিয়েনা মিলার ও ব্র্যাড পিট

এক বছরও হয়নি হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসার ভাঙার। বিচ্ছেদের পরপরই গুজব শোনা যায়, আরেক হলিউড অভিনেত্রী সিয়েনা মিলারের সঙ্গে প্রেম চলছে ওয়ার মেশিন তারকা ব্র্যাড পিটের। এখন নাকি সেই প্রেমও গেছে ভেঙে।

ঘনিষ্ঠ এক সূত্র পিট ও সিয়েনার সম্পর্ক ভাঙার খবরটি নিশ্চিত করে দ্য সান পত্রিকাকে জানিয়েছে, ‘গ্লাস্টোনবারি মিউজিক ফেস্টিভ্যালে তাঁদের বেশ ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তাঁরা কেউ কারও হাত ছাড়ছিলেন না। কিন্তু হায়, হাত ছুটে গেল!’ সূত্রটি জানায়, তাঁদের সেই ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই। বিচ্ছেদের কারণ জানতে না পারলেও এটা জানা গেছে যে বিচ্ছেদটা ঘটিয়েছেন সিয়েনা।

ব্র্যাড পিট প্রযোজিত এবং সিয়েনা মিলার অভিনীত ছবি দ্য লস্ট সিটি অব জি-এর প্রচারণার সময় তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। আর সে সময় সেটা হেসেই উড়িয়ে দিয়েছেন সিয়েনা ও পিট দুজনই। সূত্র: হিন্দুস্তান টাইমস।