হৃদয়ে জ্বলুনি নেই প্যালট্রোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো
গিনেথ প্যালট্রো

১০ বছরের সংসার। প্রেমটাকেও হিসেবে নিলে প্রায় এক যুগ পাশাপাশি পথচলা। চাইলে কি এত দ্রুত সম্পর্কের শিকড় পুরোটাই উপড়ে ফেলা যায়? সাবেক হয়ে যাওয়া স্বামী ক্রিস মার্টিন যখন অন্য একজনের সঙ্গে প্রেম করছেন বলে খবর, তখন কি গিনেথ প্যালট্রোর হৃদয়ে রক্তক্ষরণ হয় না?
ভেতরের খবর গহিন কুয়ো থেকে তুলে আনা কঠিন। তবে অভিনেত্রী প্যালট্রোর দাবি, ব্যাপারটা তিনি সহজভাবেই নিয়েছেন।
গানের দুনিয়ার মানুষ, কোল্ডপ্লে তারকা মার্টিন অভিনেত্রী জেনিফার লরেন্সের সঙ্গে প্রেম করছেন বলে খবর। এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না মিললেও শুভকামনা মিলছে প্যালট্রোর কাছ থেকে। মার্টিন যে লরেন্সের মতো অসাধারণ একজন অভিনেত্রীকে সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন, তাতেই নাকি খুশি প্যালট্রো। কারণ তাঁর শঙ্কা ছিল, এমন একজনকে হয়তো মার্টিন প্রেমিকা হিসেবে বেছে নিতেন যাকে মন থেকে মেনে নিতেই পারতেন না। আইএএনএস।