হোয়াইট হাউজে ঢুকতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামার কাছ থেকে পদক গ্রহণ করছেন অ্যালেন ডিজেনেরেস
বারাক ওবামার কাছ থেকে পদক গ্রহণ করছেন অ্যালেন ডিজেনেরেস

তারকা হলে কী হবে? হোয়াইট হাউজে ঢুকতে পরিচয় পত্র লাগবেই লাগবে। তা আপনি যত নামজাদা তারকাই হোন না কেন। কৌতুক অভিনয়শিল্পী ও উপস্থাপক অ্যালেন ডিজেনেরেসের বেলায়ও একই ঘটনা ঘটেছে। গিয়েছিলেন হোয়াইট হাউজে। ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কারের পদক গ্রহণ করতে। কিন্তু পরিচয়পত্র নিতে একেবারেই ভুলে গেছেন। তাই রক্ষীরাও তাকে ঢুকতে দিচ্ছিলেন না। তখন মন খারাপ করে টুইট করেছেন।
অনেক অনুনয় বিনয় আর অপেক্ষার পর শেষ পর্যন্ত ঢুকতে পারলেও এই ভুল মনে হয় না তিনি আর করবেন। তাঁর এই বিব্রতকর ঘটনা যে কারো জন্যই একটা শিক্ষা হয়ে থাকল। যাই হোক, বারাক ওবামার কাছ থেকে পদক গ্রহণের পর উচ্ছ্বসিত অ্যালেনের বিব্রতকর অনুভূতিটা অন্তত শেষ হয়েছে। পদক গ্রহণের পর টুইটারে শেয়ার করা হাস্যজ্জোল ছবিটা তারই প্রমাণ।
ইয়াহু