হ্যাকারদের কবলে কিম কারদাশিয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই আই ক্লাউডের মাধ্যমে হ্যাক হয়েছিল একঝাঁক তারকার ব্যক্তিগত ছবি। এ নিয়ে তোলপাড় এখনো থামেনি। এরই মধ্যে আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছেন আরও কিছু তারকা। এই তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ানের মতো বড় তারকা। এ ব্যাপারে অবশ্য কিমের মন্তব্য জানা যায়নি।
এদিকে
অভিনেত্রী ক্যালে কুয়োকো, ভেনেসা হাডজেনসসহ অনেকের ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। এর আগে ফোন হ্যাকিংয়ের শিকার হয়েছেন জেনিফার লরেন্সের মতো তারকা। অ্যাপলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতিও শুরু করেছেন তিনি।
আই ক্লাউডের মাধ্যমে একের পর এক যেভাবে তারকাদের ব্যক্তিগত ছবি হ্যাক হচ্ছে, অ্যাপলের কর্মকর্তাদের এবার বোধ হয় নড়েচড়ে বসতেই হবে। ডেইলি মেইল।