হ্যারি পটার-ফ্রোডো ব্যাগিনস একই লোক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমগুরের ছবিতে ডেনিয়েল র‍্যাডক্লিফ ও এলিজা উড
ইমগুরের ছবিতে ডেনিয়েল র‍্যাডক্লিফ ও এলিজা উড

এলিজাহ উড ও ড্যানিয়েল র‍্যাডক্লিফ—দুজনের চেহারাতে কী অদ্ভুত মিল! এত দিন এই অদ্ভুত মিলের কথা অনেকে বললেও এবার তা প্রমাণিত হলো। প্রমাণ করল সামাজিক যোগাযোগ সাইট ইমগুরের একটি গিফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ছবি। ওই ছবিতে দেখা যায়, শান্ত চোখের ডেনিয়েল র‍্যাডক্লিফ একটু ভ্রু কুঁচকে চোখ পাকালেই পরিণত হচ্ছেন এলিজাহ উডে। মনে হচ্ছে, দুজন একই ব্যক্তি। দুজনের পরনে একই পোশাক বলে ছবিটি আরও বিশ্বাসযোগ্য লাগে। ড্যানিয়েল র‍্যাডক্লিফের চেয়ে এলিজাহ উড বছর আটেকের বড় বলেই রক্ষা!
ইমগুরের এই ছবিটি ৮৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে। গত ২৬ মে এটি প্রথম পোস্ট করা হয়।
চেহারা ছাড়াও মিল আছে দুজনের মধ্যে। তাঁদের অভিনীত ‘লর্ড অব দ্য রিংস’ ও ‘হ্যারি পটার’—দুটিই কল্পকাহিনির ছবি। এ ছবি দুটি করেই তাঁরা খ্যাতি পেয়েছেন। এলিজাহ উড ‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের অন্যতম চরিত্র ফ্রোডো ব্যাগিনস। আর ড্যানিয়েল র‍্যাডক্লিফ অভিনয় করেছেন ‘হ্যারি পটার’ সিরিজের মূল চরিত্রে। এমনকি সিরিজ দুটির প্রথম ছবিও ২০০১-এই মুক্তি পায়।