১৭ বছর পর কিডম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে সর্বশেষ যেবার মঞ্চে উঠেছিলেন, তখন তিনি ৩০ বছরের এক তরুণী। এখন প্রায় পঞ্চাশের দোরগোড়ায়। তবে সেবারের মতো নিকোল কিডম্যান যে এবারও দর্শকদের মন জয় করবেন, সন্দেহ নেই। ফটোগ্রাফ ফিফটি ওয়ান-এর যুক্তরাজ্য অভিষেক হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর। আনা জিয়েগলারের লেখা আর মাইকেল গ্রান্ডেজের পরিচালনায় এই নাটকে বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন চরিত্রে অভিনয় করছেন কিডম্যান।
এতগুলো বছরে আরও পরিণত হয়েছেন। তুখোড় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠাও করেছেন। কিন্তু কিডম্যান জানালেন, এতগুলো বছর বাদে লন্ডনে আবার মঞ্চে উঠবেন ভেবে বেশ ‘নার্ভাস’ লাগছে তাঁর। তবে অবশ্যই রোমাঞ্চিতও। বিবিসি।