২ বছরে ১২টি সুপারহিরো সিনেমা

‘থর’ চরিত্রে ক্রিস হেমসওর্থসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে লকডাউনে প্রায় ছয় মাস বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। বন্ধ ছিল সিনেমার শুটিংও। স্বল্পপরিসরে শুটিং শুরু হয়েছে, খুলতে শুরু করেছে সিনেমা হল। হলিউড এর ব্যতিক্রম নয়। তবে মুশকিল হয়েছে ছবি মুক্তিতে। পিছিয়ে যাওয়া ছবি এবং নতুন ছবি মিলে আগামী দুই বছরে সুপারহিরো সিনেমার যেন জোয়ার বয়ে যাবে। সুপারহিরো সিনেমার ছবিগুলোর হিসাব–নিকাশ করে দেখা গেছে, আগামী দুই বছর ২০২১ ও ২০২২ সাল হতে যাচ্ছে সুপারহিরো ছবির মেলা।

আগামী দুই বছরে মার্ভেল সিনেমাটিক ইউনির্ভাসের ৮টি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে ২০২১ সালে মুক্তি পাবে 'ব্ল্যাক উইডো', 'সাং–চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস', 'এটারনালস', 'স্পাইডারম্যান: ফার ফ্রম হোম'–এর নাম ঠিক না হওয়া সিকুয়েল। পরের বছর ২০২২ সালে মুক্তি পাবে 'থর: লাভ অ্যান্ড থান্ডার', 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস', 'ব্ল্যাক প্যান্থার টু', 'ক্যাপ্টেন মার্ভেল টু'।

এর মধ্যে ব্ল্যাক উইডো ও এটারনালস–এর শুটিং শেষ। প্রস্তুত হচ্ছে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিগুলোও। সনি পিকচার্স ও ডিসি ফিল্মস তাঁদের ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে। সব মিলিয়ে আগামী দুই বছরে মুক্তি পাচ্ছে মোট ১২টি ছবি। সুপারহিরো সিনেমা নিয়ে এমনিতেই উন্মাদনা থাকে। এবার দুই বছরে একসঙ্গেই মুক্তি পাবে এতগুলো সিনেমা। সুপারহিরো ভক্তদের জন্য এ এক সুখবর বটে। শুধু তা–ই নয়, একই সময়ে মুক্তির কথা শোনা যাচ্ছে হলিউডের বড় বাজেটের সিনেমাগুলোও।

প্রস্তুত হচ্ছে অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিগুলোও। সনি পিকচার্স ও ডিসি ফিল্মস তাঁদের ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে। সব মিলিয়ে আগামী দুই বছরে মুক্তি পাচ্ছে মোট ১২টি ছবি।

২০২১ সালে দেখা যাবে এই সিনেমাগুলো

১৯ মার্চ: মরবিয়াস (সনি পিকচার্স)

৭ মে: ব্ল্যাক উইডো (মার্ভেল স্টুডিওস)

২৫ জুন: ভেনম: লেট দেয়ার বি কারনেজ (সনি পিকচার্স)

৯ জুলাই: সাং চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস (মার্ভেল স্টুডিওস)

৬ আগস্ট: দ্য সুইসাইড স্কোয়াড (ডিসি ফিল্মস)

৫ নভেম্বর: এটারনালস (মার্ভেল স্টুডিওস)

১৭ ডিসেম্বর: স্পাইডারম্যান: ফার ফ্রম হোম সিকুয়েল (সনি পিকচার্স এবং মার্ভেল স্টুডিওস)

ক্যাপ্টেন মার্ভেলের চরিত্রে ব্রি লারসন
সংগৃহীত

২০২২ সালে আসছে যেসব সিনেমা

১১ ফেব্রুয়ারি: থর: লাভ অ্যান্ড থান্ডার (মার্ভেল স্টুডিওস)

৪ মার্চ: দ্য ব্যাটম্যান (ডিসি ফিল্মস)

২৫ মার্চ: ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস (মার্ভেল স্টুডিওস)

৬ মে: ব্ল্যাক প্যান্থার টু (মার্ভেল স্টুডিওস)

৮ জুলাই: ক্যাপ্টেন মার্ভেল টু (মার্ভেল স্টুডিওস