৯০ বছর বয়সী শরণার্থীর পাশে জোলি

গিয়েছিলেন অনুপ্রেরণা দিতে। উল্টো নিজেই অনুপ্রেরণা নিয়ে ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি!
প্রথমবারের মতো মিয়ানমার সফরে গিয়েছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক দূত হিসেবে। কথা ছিল, এশিয়ার দেশটির শরণার্থীদের পাশে কিছু সময় কাটাবেন। উদ্বাস্তুর জীবনের চেয়ে শাপগ্রস্ত জীবন আর কী হতে পারে? শিকড়হীন মানুষের বুকে মমতার হাত বোলাবেন।
তঁাদের মধ্যেই জোলি খুঁজে পেলেন অসম্ভব মানসিক শক্তিধর এক নারীকে। ৯০ বছর বয়স। মুখে বয়সের রেখার সঙ্গে যেন মিশে আছে সাম্প্রদায়িক নির্যাতনের প্রামাণ্য দলিলও। কিন্তু এখনো এতটুকু নুয়ে পড়েননি। এ নিয়ে দশবারের মতো ঘর পুড়েছে তাঁর। সর্বশেষ ২০১১ সালে আবারও শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন একটি বৌদ্ধ ক্যাম্পে। কিন্তু তবু আশা হারাননি। আবারও সংসার গড়ে নিতে চান।
সেই নারীর অস্থায়ী সংসারে কিছু সময় কাটিয়েছেন জোলি। মাদুরে বসে একান্ত আপনজনের মতো কথা বলেছেন। জোলি কথা বলেছেন আরও বেশ কজন শরণার্থীর সঙ্গেও। পিপল।