'হলিউড আর নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

অস্কারজয়ী অভিনেত্রী ন‌ি‌কোল কিডম্যান হ‌লিউড নি‌য়ে অত্যন্ত শঙ্কায় আছেন। তি‌নি মনে ক‌রেন, হলিউডের দিন ফু‌রি‌য়েছ‌ে। মার্কিন চলচ্চিত্র বাজারে হলিউডের প্রতাপ ফুরিয়ে গেছে। এখন ভালো চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখছে বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবগু‌লো।
সম্প্রতি অস্ট্রেলিয়ান অভি‌নেত্রী নি‌কোল কিডম্যান তাঁর নতুন ছ‌বি ‘লায়ন’র উদ্বোধনী প্রদর্শনীর পর একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেই তি‌নি হলিউডকে ঘিরে তাঁর হতাশার কথা সাংবাদিকদের জানান। কিডম্যান বলেন, ‘হলিউডের ছবিগুলোয় এখন এত চাকচিক্য আর জৌলুস থা‌কে যে, এর ভিড়‌ে কোন ছ‌বি ভা‌লো আর কোনটা খারাপ, বোঝা যায় না। সুপার‌হি‌রো আর ফ্যান্টা‌সি ছ‌বির ভি‌ড়ে অনেক ভা‌লো ছ‌বিও হা‌রি‌য়ে যায়। তাই অল্প বা‌জে‌টের ভা‌লো ছ‌বিগু‌লো নিয়‌ে এখন পৃ‌থিবীর নানা প্রা‌ন্তের বড় বড় চল‌চ্চিত্র উৎসবগু‌লোয় ছুট‌তে হয়।’
নি‌কোল জোর গলায় ব‌লেন, ‘এক সময় বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শের সেরা নির্মাতা, শিল্পীরা তাঁদের কাজ নিয়ে হলিউডে ভিড় জমা‌তেন। সেটা ছিল চল‌চ্চিত্রপ্রেমী‌দের জন্য পীঠস্থান। কিন্তু এখন ট‌র‌ন্টো, ভে‌নিস, কানের চলচ্চিত্র উৎসবগু‌লো হয়ে উঠে‌ছে চল‌চ্চিত্রনির্মাতা, শিল্পী ও কুশলী‌দের জন্য কা‌ঙ্ক্ষিত ও স্বপ্নের জায়গ‌া।’ এএফপি