'অ্যাভেঞ্জার্স'-এ বেনেডিক্ট

‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের নতুন ছবিতে যুক্ত হচ্ছেন ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রের বেনেডিক্ট কাম্বারব্যাচ। অর্থাৎ ‘ডক্টর স্ট্রেঞ্জ’ চরিত্রটিকে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন ছবিতে। সেখানে ‘শার্লক হোমস’ খ্যাত এই অভিনেতার সংযুক্তি নিশ্চিত করেছেন মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাইগে।
সামনের দিনগুলোতে মার্ভেলের বেশ কয়েকটি ছবিতে কাজ করবেন বেনেডিক্ট। তবে, ‘থর: র্যাংনারক’-এ এই অভিনেতা থাকছেন কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি কেভিন। তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানাতে চাই না।’ তবে কি ‘থর’-এর নতুন সিরিজে থাকছেন বেনেডিক্ট?
‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির মূল চরিত্রের নাম ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ। পেশায় একজন নিউরো সার্জন। সড়ক দুর্ঘটনার পর তাঁর জীবন বদলে যায়। স্কট ডেরিকশন পরিচালিত এই ছবি ইতিমধ্যেই হংকংয়ে মুক্তি পেয়েছে। আসছে ৪ নভেম্বর মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে এবং ২০১৮ সালের ৪ মে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। আইএএনএস।