'অ্যাভেঞ্জার্স' ছবিতে অস্কারজয়ী ব্রি লারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রি লারসন
ব্রি লারসন

আগে জানা গিয়েছিল, লারসনকে দেখা যাবে ‘ক্যাপ্টেন মার্ভেল’ চরিত্রে। অবশ্য ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে আলাদা একটি সিনেমা বানানোর কথা। সেখানেও ‘ক্যাপ্টেন মার্ভেল’ হিসেবে আছেন ব্রি লারসন। সেই ছবির কাজ চলছে। মুক্তি পাবে ২০১৯ সালের ৮ মার্চ। মার্ভেল–ভক্তদের জন্য এটিও একটি সুখবর।

অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির শেষ ছবিটিতে থাকছেন আগের প্রায় সব সুপার হিরো। থাকবেন ‘আয়রন ম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র, ‘হাল্ক’ মার্ক রাফেলো, ‘লোকি’ টম হিডলস্টোন, ‘থর’ ক্রিস হ্যামসওর্থ, ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ডসহ অনেকেই। ২০১৯ সালের ৩ মে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স ৪।

সূত্র: এসশোবিজ।