'ইতালীয় হোমস' ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

২০১৫ সালে দ্য রেভেনেন্ট-এর পর আবার বড় বাজেটের ছবি নিয়ে আসছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির নাম দ্য ব্ল্যাক হ্যান্ড। মার্কিন লেখক স্টিফেন টাল্টির একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। উপন্যাসটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে।
বিংশ শতাব্দীর প্রথম দিকে নিউইয়র্ক শহরে অপরাধ বেড়ে গিয়েছিল। ইতালি থেকে আমেরিকা আসা একদল অপরাধী অনেককে অপহরণ করে তাদের পরিবার থেকে টাকা আদায় করছিল। এই অপরাধী চক্রকে দমন করতে এগিয়ে আসেন জো পেট্রোসিনো নামের এক গোয়েন্দা। তিনি নিজেও ইতালীয় বংশোদ্ভূত ছিলেন।
এই অপরাধ দমনের পর জো পেট্রোসিনোকে ‘ইতালীয় শার্লক হোমস’ ডাকা হতো। তাঁর গোয়েন্দাগিরির অভিযান বর্ণনা করা হয় স্টিফেন টাল্টির উপন্যাস দ্য ব্ল্যাক হ্যান্ড-এ। আর এখন তাঁর চরিত্রেই ডিক্যাপ্রিওকে দেখা যাবে আগামী ছবিতে। ছবিটি প্রযোজনাও করছেন তিনি। পিপল।