'ওয়ান্ডার ওম্যান'-এর 'কঠিন দায়িত্ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাল গ্যাদত
গ্যাল গ্যাদত

হলিউডে ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গ্যাল গ্যাদত শুক্রবার উপস্থিত হয়েছিলেন ‘লাইভ উইথ কেলি অ্যান্ড রায়ান’ শিরোনামের টিভি অনুষ্ঠানে। সেখানে নিজের ‘কঠিন দায়িত্ব’ সম্পর্কে বিস্তারিত বললেন তিনি। দায়িত্ব তো আসলেই কঠিন। ওয়ান্ডার ওম্যানকে পৃথিবী যে বাঁচাতে হয়! এটা তো আর যেই সেই কাজ নয়।

অনুষ্ঠানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই সাক্ষাৎকার দিয়েছেন। চোট পাওয়ার কারণে বসতে পারেননি। এক রকম মজা করেই গ্যাদত বলেন, ‘আমি আরও একবার পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেছি আর এটা খুব কঠিন দায়িত্ব।’ এই দায়িত্ব পালন করতে গিয়ে অর্থাৎ ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির শুটিং করতে গিয়ে এর চেয়েও বড় বড় ব্যথা সইতে হয়েছে তাঁকে।

তিনি বলেন, ‘আমি এই শুটিংয়ের জন্য ছয় মাস প্রশিক্ষণ নিয়েছি এবং প্রতিদিন ছয় ঘণ্টা করে। আমি দুই ঘণ্টা ব্যায়াম, দুই ঘণ্টা ফাইটিং কোরিওগ্রাফি এবং দুই ঘণ্টা ঘোড়ায় চড়েছি। যেটা ভীষণ কঠিন।’ তিনি জানান, এই ঘোড়ায় চড়া সাধারণ খেলার মতো নয়। অন্য রকম কঠিন প্রশিক্ষণ ছিল সেটা। খুব কষ্টকর ছিল।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির কয়েকটি কিস্তিতেও অভিনয় করেছেন গ্যাদত। পিপল