'কমপ্লিকেটেড' র্যাচেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয় আপনি প্রেম করছেন, নয়তো করছেন না। কিন্তু ফেসবুকীয় জমানায় বিষয়টা এত সরল নয়। এখানে ‘রিলেশনশিপের’ এমন একটা সংস্করণও আছে—যার নাম ‘কমপ্লিকেটেড’। র্যাচেল ম্যাকআডামসেরও একই দশা। রায়ান গসলিং, জশ লুকাস, মাইকেল শিন—কোথাও থিতু হতে পারেনি তাঁর মন। দ্য নোটবুক-এর মতো হলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক ছবি উপহার দিলেও তাঁর নিজের জীবনে প্রেম তৃষিতই থেকে গেছে।
হলিউড তারকা মনে করেন, ইদানীং সম্পর্কে জটিলতা বাড়ছে। কারণও ব্যাখ্যা করলেন, এখন আগের চেয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বেড়েছে। জীবনযাপন হয়ে গেছে ভীষণ ছুটে চলার। এসবের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। পারেন না বলেই ক্যারিয়ারের স্বার্থে লস অ্যাঞ্জেলেসে থিতু হওয়া ভীষণ দরকার হলেও তিনি থেকে গেছেন নিজের দেশ কানাডায়। ‘কারণ এলএ বড্ড একাকিত্বের শহর।’—বলেছেন তিনি। আইএএনএস।