'ক্যাপ্টেন আমেরিকা' তারকার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৮ বছর বয়সী মলি ফিৎসজেরাল্ড ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ ছবিতে ছিলেন ‘স্টার্ক গার্ল’। ছবি: জনসন কাউন্টি শেরিফের দপ্তরের সৌজন্যে
৩৮ বছর বয়সী মলি ফিৎসজেরাল্ড ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ ছবিতে ছিলেন ‘স্টার্ক গার্ল’। ছবি: জনসন কাউন্টি শেরিফের দপ্তরের সৌজন্যে

২০১৯ সালের ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানসাসের ওলাথে মলির মা ৬৮ বছর বয়সী প্যাট্রিসিয়া ই ফিৎসজেরাল্ডের মৃতদেহ উদ্ধার করা হয়। ওলাথের পুলিশ বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে মলি ফিৎসজেরাল্ডকে গ্রেপ্তার করা হয়। সিএনএন আর পিপল তা নিশ্চিত করেছে।

৩৮ বছর বয়সী মলি ফিৎসজেরাল্ড ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ (২০১১) ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। তাঁর চরিত্রটি ছিল একজন ‘স্টার্ক গার্ল’। ২০১১ সালে কমিক বুক মুভি ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই ছবির অংশ হওয়া আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। যদিও আমার চরিত্রের ব্যাপ্তি খুবই কম।’

এবার মাকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আলোচনায় এসেছেন তিনি। পাঁচ লাখ ডলারের বন্ডে আদালত তাঁকে জামিন দিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে জনসন কাউন্টি শেরিফের দপ্তর। গত বুধবার তাঁকে আদালতে দেখা গেছে। তিনি নিজের জন্য আইনজীবী ঠিক করেছেন। মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। ‘দ্য লফুল ট্রুথ’ (২০১৪) ও ‘দ্য ক্রিপস’ (২০১৭) নামে দুটি ছবি প্রযোজনা ও পরিচালনা করেন তিনি।

মলি ফিৎসজেরাল্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মলি ফিৎসজেরাল্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্যাট্রিসিয়া সি ফিৎসজেরাল্ডের ভাই গ্যারি হানজিকার ‘দ্য কানাসাস সিটি স্টার’ পত্রিকাকে বলেছেন, ‘কে মারল, কীভাবে মারল; তার চেয়ে বড় কথা, আমার বোন আর বেঁচে নেই। আমরা শোকাহত। কিছুতেই এখন আর কিছু আসে যায় না।’

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে খবরটি গুরুত্বের সঙ্গে জায়গা পেয়েছে।