'ক্যাপ্টেন প্ল্যানেট' হবেন ক্যাপ্রিও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যাপ্টেন প্ল্যানেট’ ও লিওনার্দো ডি’ক্যাপ্রিও
‘ক্যাপ্টেন প্ল্যানেট’ ও লিওনার্দো ডি’ক্যাপ্রিও

‘ক্যাপ্টেন প্ল্যানেট’ নামটা শুনলেই অনেকের শৈশবের স্মৃতি ভেসে উঠতে পারে চোখের সামনে। অনেকে হয়ে যাবেন নস্টালজিক। সেই নস্টালজিয়াকেই কাজে লাগাতে চাইছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। পরিবেশবাদী এই অভিনেতা সবাইকে পরিবেশ বিষয়ে আরও সচেতন করতে ক্যাপ্টেন প্ল্যানেট কার্টুনটি অবলম্বন করে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন। 

লিওনার্দো নিজেই সেই ছবিতে পরিবেশের রক্ষক অতিমানব ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ হবেন কি না, তা এখনো জানা না গেলেও তিনি এ ছবির প্রযোজক হচ্ছেন এটা নিশ্চিত।
অ্যাপিয়ান ওয়ে প্রডাকশনস লিওনার্দো ডি ক্যাপ্রিও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠান মূলত পরিবেশবিষয়ক তথ্যচিত্রসহ বিভিন্ন ধরনের স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করে থাকে। তবে ক্যাপ্রিও যেহেতু ব্যক্তিগতভাবে পরিবেশ নিয়ে একটু বেশিই সচেতন এবং ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ কার্টুনটিও মূলত পরিবেশরক্ষার বার্তাই দেয়, তাই এ ছবিটি নিয়ে লিও একটু বেশিই আগ্রহী। ঠিক নেই, সবার স্বপ্ন সত্যি করে হয়তো তিনি নিজেই হয়ে যেতে পারেন বড় পর্দায় পরিবেশ-রক্ষক অতিমানব ‘ক্যাপ্টেন প্ল্যানেট’। হলিউড রিপোর্টার।