'খলনায়ক' বুথের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খলনায়ক হিসেবে অভিনয় করেই খ্যাতি কুড়িয়েছিলেন বেশি । ছোট আর বড় পর্দায় সমানতালে কাজ করছিলেন। কিন্তু হলিউড জানাল তাঁর হঠাৎ মৃত্যুর খবর। ‘ডেডউড’, ‘ন্যাশভিল’ ও ‘এজেন্ট অব শিল্ড’ নাটকের অভিনেতা পাওয়ারস বুথ গতকাল ৬৮ বছর বয়সে মারা যান।
বুথের দীর্ঘদিনের মুখপাত্র ক্যারেন স্যামফিলিপো তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘আজ সকালে ঘুমের মধ্যে পাওয়ারসের স্বাভাবিক মৃত্যু হয়েছে।’ নিজের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গত রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘নিক্সন’ ছবির এই তারকা।
এমিজয়ী এই অভিনেতা অভিনয় করেছেন ‘টুম্বস্টোন’, ‘ইউ টার্ন’, ‘সিন সিটি’, ‘স্টালিনগ্রাদ’, ‘দ্য অ্যাভেঞ্জারস’-এর মতো আরও অনেক ছবিতে। আশির দশকে চলচ্চিত্রে তাঁর নিয়মিত উপস্থিতি লক্ষ করা যায়। খলনায়ক চরিত্রে এবং পশ্চিমা ঘরানার ছবিগুলোতে অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেছিলেন বুথ। বিবিসি।