'জেনারেশন অ্যাওয়ার্ড' পাচ্ছে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন ডিজেল
ভিন ডিজেল

প্রথমবারের মতো এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘জেনারেশন অ্যাওয়ার্ড’ পাচ্ছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। সিরিজ পরিবারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন ছবির অন্যতম তারকা ভিন ডিজেল।
১৬ বছর পর পুরস্কার পাচ্ছে সিরিজটি। এ সময়ে সিরিজটি উপহার দিয়েছে আটটি ছবি। এর আগে বিভিন্ন ছবির অভিনয়শিল্পীরা পুরস্কার পেয়েছেন। কিন্তু সিরিজ হিসেবে এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি পুরস্কৃত হবে। এর আগে পুরস্কার পাওয়া শিল্পীদের মধ্যে উইল স্মিথ, টম ক্রুজ, জনি ডেপ, রবার্ট ডাউনি জুনিয়র, সান্ড্রা বুলক অন্যতম। অনুষ্ঠানে ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ ছবির ‘হেই মা’ গানে পারফর্ম করবেন ক্যামিলা ক্যাবেলো, পিটবুল এবং জে ব্যলবিন। এমটিভি নিউজ