'টার্মিনেটর ৫'-এও আর্নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টার্মিনেটর’ ছবিতে আর্নল্ড শোয়ার্জনেগার
‘টার্মিনেটর’ ছবিতে আর্নল্ড শোয়ার্জনেগার

তিন যুগ পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো আর্নল্ড শোয়ার্জেনেগারকে মাত করার মতো তারকা আসেনি হলিউডে। তা না হলে কি আর এই বয়সে (তাঁর বয়স এখন ৬৯) এসেও তাঁকে সেই পুরোনো চরিত্রেই ফিরতে হয়? হ্যাঁ, খবর পাকাপোক্ত, ‘টার্মিনেটর’ ছবির পঞ্চম কিস্তিতেও সেই একই চরিত্রে দেখা যাবে প্রকাণ্ডদেহী অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে। নিজের স্বাস্থ্য ও বডিবিল্ডিং–বিষয়ক সাময়িকী ‘মাসাল অ্যান্ড ফিটনেস’-এ সম্প্রতি এ খবরটি জানালেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। সেখান থেকেই এ অভিনেতা তাঁর সাময়িকীকে বলেন, ‘আমি খুবই আনন্দিত যে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আমাকে “টার্মিনেটর” ছবিতে টার্মিনেটর চরিত্রেই দেখতে চায়। আমরা আগামী জানুয়ারিতেই শুটিং শুরু করছি।’
এর পাশাপাশি আরও কিছু সুখবর দেন আর্নি। জানান, তাঁকে আবারও দেখা যাবে তাঁর জনপ্রিয় ‘কোনান’ চরিত্রে এবং ‘টুইনস’ ছবির নতুন কিস্তিতেও। মাসাল অ্যান্ড ফিটনেস।