'টোয়ালাইট' পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর লটনার ,ক্রিস্টেন স্টুয়ার্ট
টেইলর লটনার ,ক্রিস্টেন স্টুয়ার্ট

জ্যাকব আর বেলার সেই মজবুত বন্ধুত্ব খোদ বেলার প্রেমিক এডওয়ার্ডও ভাঙতে পারেননি। ‘টোয়ালাইট’-ভক্তদের কাছে সেই বন্ধুত্বের কোনো তুলনা নেই। তবে এই বন্ধুত্ব কিন্তু শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, পর্দার বাইরেও তা অটুট। সম্প্রতি সেটার প্রমাণও মিলল। ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ও টেইলর লটনারকে লম্বা সময় পর দেখা গেল একসঙ্গে। প্রিয় বন্ধুকে শুভকামনা জানাতে টেইলর হাজির হন ক্রিস্টেনের নতুন ছবির প্রিমিয়ারে। ক্রিস্টেন স্টুয়ার্টের নতুন ছবির নাম আমেরিকান আলট্রা। সেই ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের লালগালিচায় হাঁটতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন এই দুই বন্ধু। এভাবে লালগালিচায় একসঙ্গে তাঁরা ধরা দিয়েছিলেন ‘টোয়ালাইট’ সিরিজের শেষ ছবি ব্রেকিং ডন পার্ট-২-এর প্রিমিয়ারের সময়।