'থর' এখন ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ক্রিস হেমসওয়ার্থ
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ক্রিস হেমসওয়ার্থ

‘থর’ বললেই সবাই চেনে ক্রিস হেমসওয়ার্থকে। তিনি যে এখন তাঁর স্ত্রীকে নিয়ে ভারতের গোয়ায় আছেন, সে খবর অবশ্য চলচ্চিত্রপ্রেমীদের অনেকেই জানেন না। আর জানবেনই বা কী করে, হেমসওয়ার্থ তো বিষয়টি ফাঁস করেননি। কিন্তু এবার বিষয়টা অনেকেই জানতে পারছেন। সস্ত্রীক হেমসওয়ার্থকে দেখা গেছে ভারতের গোয়ায়। এ-ও জানা গেছে, এরপর তিনি লাদাখের উদ্দেশে যাত্রা শুরু করবেন।
খবর যেটুকু বেরিয়েছে, তাতে নতুন আর কোনো তথ্য নেই। শুধু যোগ করার মতো খবর হলো, একটি স্প্যানিশ অনুষ্ঠানে অংশ নিতে তিনি গোয়া ও লাদাখে কাটাবেন কিছু সময়।
কীভাবে প্রকাশ পেল এই তথ্য? খুব সহজেই। হেমসওয়ার্থের ইনস্টাগ্রামই যে ফাঁস করে দিয়েছে খবরটি। তিনি এই মাধ্যমটি ব্যবহার করে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন, কী আনন্দেই না কাটছে ‘থর’-এর সময়টা! টাইমস অব ইন্ডিয়া।