'দুর্ঘটনাবশত' অভিনয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

অভিনয়ে নাম করলেও এদিকে নাকি কোনো ঝোঁকই ছিল না জনি ডেপের। অভিনয়ে আসা নাকি নিছকই ‘দুর্ঘটনা’! আসলে তিনি গায়ক হতে চেয়েছিলেন।
জনি ডেপের গানবাজনার শখ ছোটবেলা থেকেই। ‘হলিউড ভ্যাম্পায়ারস’ নামের একটি ব্যান্ড দলও আছে এই অভিনেতার।
রোববার ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা তাঁর ব্যান্ড দলের অন্যান্য সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন একটি রেডিও অনুষ্ঠানে। সেখানে তিনি জানালেন, ‘আমি ছোটবেলা থেকেই গান গাই। মাত্র ১২ বছর বয়স থেকে বাদ্যযন্ত্র বাজাতে পারতাম। আর আমার বয়স যখন ১৩, তখন থেকে ক্লাবের জন্যও বাজিয়েছি।’
তাহলে কেন অভিনয়েই ব্যস্ত সময় পার করে দিলেন? গায়ক হতে গিয়ে নায়ক হয়ে গেলেন কী করে?
এই ‘অনর্থ’-এর কারণটা নাকি অর্থ। টাকার প্রয়োজনেই অভিনয়ে এসেছিলেন এই অভিনেতা। এক পরিচিত লোকের পরামর্শে অভিনয়ে অডিশন দিতে গিয়ে টিকে যান। প্রথম দিকে অবশ্য টুকটাক অভিনয় করতেন। ডেপ বলেন, ‘আমার সে সময়ের ব্যান্ড দলটি ভাঙার আগ পর্যন্ত আমি কিন্তু অভিনয়টাকে পেশা হিসেবে নিইনি।’ পিটিআই।