'দ্য ডিয়ার হান্টার' পরিচালকের চিরবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল চিমিনো
মাইকেল চিমিনো

অস্কারজয়ী নির্মাতা মাইকেল চিমিনো মারা গেছেন। গত শনিবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর বন্ধু ও সাবেক আইনজীবী এরিক ওইজম্যান চিমিনোর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর কোনো কারণ নিশ্চিত করতে পারেননি ওয়াইজম্যান।
চিত্রকলার শিক্ষার্থী চিমিনো বাণিজ্যিক ধারার চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ছবিও আঁকতেন। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৭৮ সালে ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্মিত ‘দ্য ডিয়ার হান্টার’ ছবিটি তাঁকে খ্যাতি এনে দেয়। তাতে অভিনয় করেছিলেন রবার্ট ডি নিরো ও মেরিল স্ট্রিপের মতো অভিনয়শিল্পীরা। অস্কারে নয়টি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়ে পাঁচটি পুরস্কার জিতে নেয় সেই ছবি। নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা রবার্ট ডি নিরো বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করাটা একটা স্মরণীয় ঘটনা। আমি সব সময়ই তাঁকে মনে রাখব।’

চিমিনোর অন্যান্য ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ইয়ার অব দ্য ড্রাগন’, ‘ডেসপারেট আওয়ারস’, ‘দ্য রোজ’, ‘থান্ডার বোল্ট অ্যান্ড লাইটফুট’, ‘হ্যাভেনস গেট’ ইত্যাদি। ১৯৩৯ সালের ৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে ইতালিয়ান বংশোদ্ভূত এ মার্কিন নির্মাতার জন্ম। নিউ ইয়র্ক টাইমস, মেইল অনলাইন, এনডিটিভি মুভিজ