'নগ্ন ছবি চুরি ও প্রকাশ যৌন-অপরাধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স
অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

তারকাদের নগ্ন ছবি হ্যাক-কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। জেনিফার জানিয়েছেন, তিনি মনে করেন কারও নগ্ন ছবি হ্যাক বা চুরি ও তা প্রকাশ করা একটা যৌন-অপরাধ এবং এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা অবশ্যই যৌনতার সীমা লঙ্ঘন করেছেন। বিবিসির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ কথা জানিয়েছে।

হাঙ্গার গেমসখ্যাত এই হলিউড তারকা সম্প্রতি আই-ক্লাউড থেকে তাঁর এবং অন্য আরও অনেক তারকার নগ্ন ছবি হ্যাক ও সেসব ফাঁসের ঘটনাকে অসুস্থতা বলে উল্লেখ করেন। এ-সংক্রান্ত ‘আইন পরিবর্তনের করা প্রয়োজন’ বলেও মন্তব্য করেন জেনিফার।

২৪ বছর বয়সী এই তারকা বলেন, যারা এসব ছবি দেখেছেন তাঁরা একটা যৌন অপরাধ করেছেন এবং সেজন্য তাদের লজ্জিত হওয়া উচিত। জেনিফার জানান, প্রথম যখন আই-ক্লাউড থেকে তাঁর ছবি হ্যাক হয়ে যাওয়ার ঘটনা জানতে পারেন, তখন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, তিনি বুঝতে পারছিলেন না এই ঘটনা তাঁর ক্যারিয়ারের ওপর কতটা প্রভাব ফেলবে।

জনপ্রিয় এই তারকা অভিনেত্রী আরও বলেন, জনপরিসরে পরিচিত ব্যক্তিত্ব এবং অভিনেত্রী মানেই এমন নয় যে তিনি এটা চাইতে পারেন বা নিজের দেশেই এমনটা ঘটতে পারে। তিনি বলেন, ‘এটা আমার শরীর এবং এটা আমার ইচ্ছাধীনই হওয়া উচিত। আর এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি এটা চাননি, আর এটা নিঃসন্দেহে অস্বস্তিকর।’