'নাটক্র্যাকার'-এ কিরা নাইটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজনি সিরিজে এবার দেখা যাবে কিরা নাইটলিকে। মিস্টি কোপল্যান্ড, ম্যাকেনজি ফয় আর মরগান ফ্রিম্যানের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর র্যামস’ ছবিতে। তাতে তাঁকে দেখা যাবে সুগার প্লাম ফেইরি চরিত্রে।
ছবির মূল চরিত্র ব্যালেরিনার। সেই শিল্পীর চরিত্রে অভিনয় করছেন কোপল্যান্ড। ড্রসেলমেয়ার চরিত্রে থাকছেন ফ্রিম্যান।
ক্লারা নামের এক হাসিখুশি বালিকার ভূমিকায় অভিনয় করছেন ফয়। এই মেয়েটাই খুঁজে পায় নাটক্র্যাকার পুতুলটিকে। এক রাতে এই নাটক্র্যাকারই এক দুষ্টু বেড়াল রাজাকে নিয়ে ক্লারার জীবনে আসে এবং পুতুলের দুনিয়া ভ্রমণে বেরিয়ে পড়ে ক্লারা। আর সেটাই তার জীবনকে পাল্টে দেয় একদম।