'পিচ্চি' নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোয়ি গ্রেস মোরেৎজ
ক্লোয়ি গ্রেস মোরেৎজ

বলিউড আর হলিউড এ ব্যাপারে যেন একেবারেই উল্টো। বলিউডের অভিনেত্রীদের ৩০ পেরোলেই কদর কমে যায়। হলিউডে আবার ৩০ না পেরোলে কদর বাড়ে না। ‘টিন এজ’ অভিনেত্রীদের তো আরও বিপদ। গুরুত্বপূর্ণ চরিত্র মেলেই না। মিললেও সেগুলো হয় রোমান্টিক কমেডি ধাঁচের, নয়তো তরুণদের জন্য নির্মিত ছবি। ক্লোয়ি গ্রেস মোরেৎজ এদিক দিয়ে ভাগ্যবতী।
হুগো ছবি খ্যাত ১৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘এখন দৃশ্যপট বদলাচ্ছে। এখন আর ১৮ বছর বয়সীদের কারও মেয়ের চরিত্রেই শুধু অভিনয় করতে হয় না। ৫ বা ১০ বছর আগেও এ ধরনের চরিত্র মিলত। কারও মেয়ে, বড়জোর প্রণয়পাত্রীর চরিত্র পাওয়া যেত। এখন আমাদের বয়সী মেয়েরাও দারুণ চরিত্র পাচ্ছে।’
মাত্র সাত বছর বয়সে ক্যারিয়ার শুরু করা গ্রেস বলেছেন, ‘সমাজ বদলেছে, নারীরা তাঁদের অধিকারের ব্যাপারে সোচ্চার হচ্ছেন, তাঁদের কথা অবশেষে শোনা হচ্ছে। পুতুলমার্কা চেহারা দিয়ে পর্দায় হাজির করানোর বদলে অবশেষে আমরা আসলেই যা, সে রকমভাবে চিত্রিত হচ্ছি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে ফিফথ ওয়েভ। সাইফাই থ্রিলার ধাঁচের ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন গ্রেস। আইএএনএস।