'পড়ুয়া' লরেন্স

জেনিফার লরেন্স ভীষণ ‘পড়ুয়া’। তিনি যে পড়তে ভালোবাসেন। না, এই পড়া অবশ্য বইটই পড়া নয়। প্রেমে পড়া? ঠিক তা-ও নয়। এই পড়া একেবারে পপাত ধরণিতল! ভূপাতিত হওয়া আরকি। বড় কোনো অনুষ্ঠান হলেই ধপাস করে পড়ে যান লরেন্স!
এর আগে শুধু অস্কারেই পড়ে যাওয়ার কারণে দুবার খবরের শিরোনাম হয়েছিলেন। সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছিল ২০১৩ সালের অস্কার। সেবার তো সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে মঞ্চে উঠতে গিয়ে সিঁড়িতেই হোঁচট খেয়ে পড়ে যান। পরের অস্কারে আবারও হোঁচট খেয়ে গেলেন পড়ে। তবে সেবার আর মঞ্চে নয়। গাড়ি থেকে নামতে গিয়ে ফের ধপাস!
এবার লরেন্স আবারও একটি বড় অনুষ্ঠানে পড়ে গিয়ে খবরের শিরোনাম হলেন। এবার হাঙ্গারগেমস: মকিংজেপার্টটু-এর প্রচারণায় এসে। কালো রঙের লম্বা এক পোশাক পরে এসেছিলেন লরেন্স। সঙ্গে হিল জুতা! থিয়েটারের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ওই হিল আর পরিধেয় কাপড়ে লেগে গেল প্যাঁচ! প্রযোজক নিনা জ্যাকবসন খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, ও পড়ে গিয়েছিল। কিন্তু ব্যাপার না, ও এতে অভ্যস্ত!’ আইএএনএস।