'ফালতু খরুচে' তারকা

বাজারসদাই করতে গিয়ে সবাই কমবেশি ঠকেন। পরে বোঝেন, যে দামে কেনা উচিত ছিল, দামটা তার চেয়ে বেশি পড়ে গেছে। হতাশ হবেন না। হাজার কোটি ডলার এমন লোকসান গুনে বসে আছেন অনেকে। তাঁদের নাম ‘বেচারা প্রযোজক’! আর তাঁদের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছেন এমন ১০ জন অতিমূল্যায়িত তারকার তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।
জুনের আগ পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ ছবির মোট আয়কে সেই তারকার পেছনে খরচ করা অর্থ দিয়ে ভাগ দিয়েছে সাময়িকীটি। এতে দেখা গেছে, সবচেয়ে ‘ফালতু খরুচে’ অভিনেতা জনি ডেপ। ডেপের পেছনে খরচ করা প্রতি ১ ডলারের বিনিময়ে তিনি প্রযোজককে দিয়েছেন ২ দশমিক ৮ ডলার। মনে রাখবেন, একটি ছবি বানাতে গিয়ে শুধু ওই অভিনেতা নয়, আরও অনেক ক্ষেত্রেই খরচ করতে হয় প্রযোজককে। তিন গুণের কাছাকাছি আয় করিয়ে দিলেও ডেপের পেছনে লগ্নি তাই ক্ষতিই এনে দিয়েছে প্রযোজকের ব্যবসায়। এ তালিকার দুইয়ে আছেন উইল স্মিথ। প্রতি ডলার লগ্নির বিপরীতে ৬ ডলার আয় এনেছেন চ্যানিং ট্যাটাম। তাঁর এক ছবি ম্যাজিক মাইক মাত্র ১৫ মিলিয়নের বাজেটে ১২০ মিলিয়ন আয় করলেও বড় বাজেটের দুটি ছবি গেঁাত্তা খেয়ে পড়েছে বক্স অফিসে। এতেই ধস। উইল ফেরেল ও জর্জ ক্লুনি আছেন প্রথম পাঁচে। তালিকার দশে থাকা একমাত্র নারী জুলিয়া রবার্টস আছেন নয়ে। ফোর্বস।