'ফিউরি' থেকে ব্র্যাড পিটের পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে ব্র্যাড পিটের সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ফিউরি। বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন, এখনো নাকি প্রতিিট ছবি থেকেই কিছু না কিছু শিখছেন এই হলিউড তারকা।
তা ফিউরি থেকে কী শিখলেন, কী পেলেন? ছয় সন্তানের জনক ব্র্যাডের জবাব, ‘আমি আরও ভালো বাবা হওয়া শিখেছি।’ ছবিতে সার্জেন্ট কলিয়ারের চরিত্রে অভিনয় করতে গিয়ে কামান, গোলা, বন্দুকের সঙ্গে সময় কাটিয়েছেন, এর সঙ্গে ভালো বাবা হওয়ার কী সম্পর্ক?
ব্র্যাড পিট বলেন, ‘এই চরিত্রটা আমাকে নেতৃত্ব দেওয়া শিখিয়েছে। আমি শিখেছি কীভাবে কর্তৃত্ব করতে হয়। তাই এখন আমি আরও ভালো বাবা।’ বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে তিনি এসব কথা বলেন। ডেইলি মেইল।