'ফিফটি শেডস ডার্কার'-এর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও জেমি ডোরনান
ছবিতে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও জেমি ডোরনান

ট্রেলারটি মুক্তি পেয়েছিল গত ১৩ অক্টোবর। একদিনের মাথায় সেটি দেখে ১১ কোটি ৪০ লাখেরও বেশি বার!

‘ফিফটি শেডস ডার্কার’ ছবির পোস্টার
‘ফিফটি শেডস ডার্কার’ ছবির পোস্টার

গত বছর মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’-এর সিক্যুয়েল ছবি ‘ফিফটি শেডস ডার্কার’-এর ট্রেলার করেছে এ রেকর্ড। ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছিল ট্রেলারটি।

পিপল ম্যাগাজিনের দেওয়া এ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রথম দিনে কোনো ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওকেনস’ ছবির ট্রেলারের। মুক্তির পর প্রথম দিনে সেটি দেখা হয় ১১ কোটি ২০ লাখের বেশিবার।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ‘ফিফটি শেডস ডার্কার’ ছবিটি মুক্তি পাবে। এএনআই