'ফ্যান্টাস্টিক বিস্টস'-এ জনি ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

অনেক দিন পর হলিউড তারকা জনি ডেপ থেকে একটি সুখবর এল। হ্যারি পটারের প্রিকুয়েল সিরিজের পরের ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস টু’-তে তাঁকে দেখা যাবে। 

এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেবল এটুকুই জানা গেছে, জনি ডেপ যোগ দিচ্ছেন এ ছবির প্রধান অভিনেতা এডি রেডমেইন ও বাকি অভিনয়শিল্পীদের সঙ্গে।
এ ছাড়া প্রিকুয়েল সিরিজের প্রথম ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম’-এও জনি ডেপকে খুব কম সময়ের জন্য দেখা যাবে। ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।
ডেভিড ইয়েটস পরিচালনা করেছেন প্রথম ছবিটি। জে কে রাওলিং এর চিত্রনাট্য লিখেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাথেরিন ওয়াটারসন, এলিসন সুডো ও ড্যান ফগলার। পিটিআই