'বন্ড'-এর হৃদয়ে টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডেলস্টন
টম হিডেলস্টন

জেমস বন্ড হিসেবে এখনো নাম ঘোষণা হয়নি তাঁর। তবে বিবিসির ড্রামা সিরিজ দ্য নাইট ম্যানেজার-এ দুর্দান্ত অভিনয় করার পর ড্যানিয়ের ক্রেগের কাছ থেকে মশালটা টম হিডেলস্টনই নিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন। দর্শকদের মন যে জিতে নিয়েছেন তিনি। তবে হিডেলস্টন যে আরেকজনের মন জিতেছেন এরই আড়ালে, কেউ জানত না। চমকে গিয়ে সবাই আবিষ্কার করল, টেলর সুইফটের হৃদয়ের ক্ষতে ভালোবাসার প্রলেপ মাখিয়ে দিচ্ছেন হিডেলস্টন!

টেলর সুইফট
টেলর সুইফট

মাত্রই কিছুদিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে কেলভিন হ্যারিস ও সুইফটের। কিন্তু সুইফটকে বেশি দিন পোড়া হৃদয় বয়ে বেড়াতে হলো না। ৩৫ বছর বয়সী ইংলিশ অভিনেতা মন জিতে নিয়েছেন এই সংগীত তারকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের একটি সৈকতে দুজনের দুই জোড়া ঠোঁটের ঐক্যজোটই বলে দিয়েছে, জোড়া লেগেছে হৃদয়েও। নিজেদের রোমান্টিক এই মুহূর্তের ছবি টেলর মুঠোফোনের সেলফিতেই তুলে রেখেছেন। ফলে পাপারাজ্জিদের তোলা দূরবর্তী ছবিগুলোতে মন না ভরলে ইন্সটাগ্রামে চোখ রাখুন। মিরর।