'বেন হার' এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন-হার ছবির একটি দৃশ্য
বেন-হার ছবির একটি দৃশ্য

প্রায় ৫৭ বছর পর নতুন করে নির্মিত হলো ‘বেন হার’। ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চলছে ছবিটি।

ইতালির রোম শহরের এক ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী এ ছবি। এতে বেন হারের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জ্যাক হাস্টন। দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ তুলে রাজকুমার বেন হারকে দেশছাড়া করে রোমান সেনাবাহিনীর কর্মকর্তা মেসালা। এতে রাজত্ব, পরিবার ও প্রেমিকাকে হারিয়ে দাসত্ব বরণ করতে হয় বেন হারকে। বেশ কয়েক বছর বিচ্ছিন্ন জীবন কাটিয়ে পরে প্রতিশোধ নিতে ফিরে আসে বেন হার।
১৮৮০ সালে প্রকাশিত লিউ ওয়ালেসের ‘বেন হার : আ টেল অব দ্য ক্রাইস্ট’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন তিমুর বেকমামবেতোভ। জ্যাক হাস্টন ছাড়া এতে আরও আছেন মর্গান ফ্রিম্যান, রড্রিগো স্যানটোরো, টোবি কেবেল, নাজানিন বোনিয়াদি, আইয়েলিত জুরের প্রমুখ।
১৯৫৯ সালে ১১টি বিভাগে অস্কার জিতে রেকর্ড সৃষ্টি করেছিল ‘বেন হার’ ছবিটি। গত শুক্রবার যৌথভাবে নবনির্মিত এ ছবিটি অবমুক্ত করে প্যারামাউন্ট পিকচার্স ও মেট্রো-গোল্ডউইন-মেয়ার পিকচার্স।