'ভালো কিন্তু সহজ নয়'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাঞ্জেলিনা দম্পতি
ব্র্যাঞ্জেলিনা দম্পতি

হলিউডের তারকা জুটি ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি দম্পতিকে সবাই ভালোবেসে ডাকেন ‘ব্র্যাঞ্জেলিনা’। সেলুলয়েড আর বাস্তবের পরিপ্রেক্ষিতে দারুণ এক জুটি, উজ্জ্বল এক দম্পতি। দুজনের বোঝাপড়াটাও চমৎকার। দুজনে জুটিতে মিলে অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। সাম্প্রতিক ‘বাই দ্য সি’ ছবিতেও জুটি হয়েছেন তাঁরা। ব্র্যাড পিটের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জোলি বলেছেন, বিষয়টা আদতে মজার কিছু নয়। কিন্তু সবকিছু মিলিয়ে ভালো আর তাঁর (ব্র্যাড পিট) সঙ্গে অভিনয় করাটা সহজ নয়। পিট সম্পর্কে জোলি এও বলেন, সে অসাধারণ।
নিজের সম্পর্কে তেমন কিছু না বললেও ‘বাই দ্য সি’ ছবি এবং পিট সম্পর্কে জোলি বলেন, পিটের সঙ্গে এ ছবিতে কাজের অভিজ্ঞতা ভালো ছিল, কিন্তু তা সহজ ছিল না।
সাম্প্রতিক ‘বাই দ্য সি’ ছবিটিকে তাঁদের এর আগের ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিটির সঙ্গে তুলনা করে জোলি বলেছেন, আগের ছবিতে (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ) কাজ করার সময়টি অনেক আনন্দের আর মজার ছিল। কিন্তু এবারের ছবিটি ছিল অনেক কঠিন।
এদিকে, ব্র্যাড পিটও যেন এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানানোর সময় প্রিয়তমা স্ত্রীর কথারই প্রতিধ্বনি করেছেন। তিনি জানিয়েছেন, ছবি​র দৃশ্যগুলোতে অভিনয় করাটা বেশ কঠিনই ছিল, কিন্তু তিনি মনে করেন তাঁরা এ ছবিতে ভালো করেছেন।
ব্র্যাঞ্জেলিনা দম্পতি শুধু অভিনয়ই নয়, অসাধারণ সব ভালো কাজের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে দাতব্য, রয়েছে নানা মানবিক উদ্যোগ। আর্ত ও পীড়িতের পাশে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন তাঁরা।

তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ঘর আলো করে আছে ৬ সন্তান। কিছুদিন আগে সিরীয় এক অনাথ শিশু দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এখন পর্যন্ত তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। ব্র্যাঞ্জেলিনা দম্পতির প্রথম সন্তানের নাম শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন জোলি। এ ছাড়া পিট-জোলির দত্তক তিন সন্তানের নাম— ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। দত্তক নেওয়া তিনটি শিশুর মধ্যে ম্যাডক্সকে কম্বোডিয়া থেকে, ভিয়েতনাম থেকে প্যাক্সকে এবং জাহারাকে ইথিওপিয়া থেকে দত্তক নিয়েছেন ব্র্যাঞ্জেলিনা দম্পতি। ইন্দো-এশিয়ান নিউজ। টাইমস অব ইন্ডিয়া। এনডিটিভি।