'মিনি ক্লুনি'র জন্য মরিয়া জর্জ ক্লুনি

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বিয়ের পথ আর মাড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি। কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেননি তিনি। গত সেপ্টেম্বরে প্রেমিকা অমল আলামুদ্দিনকে বিয়ে করে ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দিয়েছেন। এবার তিনি বাবা হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁর কাছের বন্ধুরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ‘মিনি ক্লুনি’র মুখ দেখতে চান ক্লুনি। প্রয়োজনে বাচ্চা সামলানোর জন্য সব সময় ঘরে থাকতেও রাজি আছেন ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।
ব্রিটিশ আইনজীবীর প্রেমে মজেছেন জর্জ ক্লুনিবরাবরই বাবা হওয়ার অনেক ইচ্ছে থাকলেও, অমলকে বিয়ের আগেই সেই ইচ্ছা দমন করেছিলেন ক্লুনি। কারণ অমল সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুত বাচ্চা-কাচ্চা নিয়ে নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিতে পারবেন না তিনি। এ জন্য খুব শিগগির বাবা হওয়ার স্বপ্ন পূরণ হবে না বলেই মনকে স্থির করেছিলেন ক্লুনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার ডটকম।
জর্জ ক্লুনি-অমলের বাগদান সম্পন্নকিন্তু অমলকে স্ত্রী হিসেবে পাওয়ার পর কোনোভাবেই বাবা হওয়ার ইচ্ছা দমন করতে পারছেন না ক্লুনি। কাছের বন্ধুদের তিনি বলেছেন, ‘মিনি ক্লুনি’র মুখ দেখার জন্য তাঁর তর সইছে না। ক্লুনির প্রত্যাশা, লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী অমলের মতোই সুন্দর হবে তাঁদের সন্তান। তাঁদের সন্তান অমলের মতোই আকর্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্য পাক বলেও চান ক্লুনি।
ক্লুনির ব্যয়বহুল বিয়েএদিকে যুক্তরাজ্যে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন এই নবদম্পতি। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বাস করলেও ক্লুনি চান, বছরে অন্তত তিন মাস সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে থাকবেন তিনি।
বিয়ের পর্ব সারলেন ক্লুনিএ ছাড়া সন্তানকে দেখভালের জন্য পেশাগত কাজ কমিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছেন জর্জ ক্লুনি। কিন্তু অমল তাঁর এই সিদ্ধান্তে খুশি নন। অমল মনে করছেন, প্রথম সন্তানের বাবা হওয়ার পরপরই মন পরিবর্তন করবেন ক্লুনি এবং পুরোদমে কাজ শুরু করবেন।
আরও পড়তে:
>>বিয়ের পর নাম পাল্টালেন অমল আলামুদ্দিন