'মিশন ইম্পসিবল সিক্স'-এ 'সুপারম্যান'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপারম্যানের চরিত্রে অভিনয় করা হেনরি কেভিল যুক্ত হলেন টম ক্রুজদের সঙ্গে। ‘মিশন ইম্পসিবল সিক্স’ ছবিতে দেখা যাবে তাঁকে। তবে সুপারম্যান চরিত্রে নয়। অন্য কোনো ভূমিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সেরকমই এক ইঙ্গিত দিয়েছেন ছবির পরিচালক ক্রিস্টোফার ম্যাকুয়ারি।
বৃহস্পতিবার ছবিটির ষষ্ঠ কিস্তি সম্পর্কে ইনস্টাগ্রামে এ একটি পোস্ট দেন ম্যাকুয়ারি। পাহাড়ের ওপর দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করে হেনরিকে উল্লেখ করে লেখেন, ‘মিশন ইম্পসিবলের ষষ্ঠ কিস্তিতে কাজ করবে? ঠিক আছে, চাপ নিয়ো না।’ প্রত্যুত্তরে ‘সুপারম্যান’ হেনরি লেখেন, ‘ঠিক আছে, আমি আছি!’
ছবিটি প্রযোজনা করছে প্যারামাউন্ট। মুক্তি পাবে আগামী বছর। এবার তাহলে রূপালি পর্দায় টম ক্রুজ, রেবেকা ফারগুসন ও জেরেমিদের সঙ্গে দেখা যাবে হেনরি কেভিলকেও। হলিউড রিপোর্টার।