'রক' যখন হাসি ফোটালেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোয়াইন জনসন
ডোয়াইন জনসন
ছোট্ট এইডেনের সঙ্গে ডোয়াইন জনসন
ছোট্ট এইডেনের সঙ্গে ডোয়াইন জনসন

লোকে তাঁকে ‘রক’ নামে চিনতে পারেন। তবে তাঁর হৃদয়টি কিন্তু পাথরের নয়; বরং দারুণ কোমল। সম্প্রতি ‘দ্য রক’ নামে জনপ্রিয় ডোয়াইন জনসন তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মধ্য দিয়ে তা-ই প্রকাশ করলেন। বেওয়াচ ছবির শুটিং থেকে একটু বিরতি নিয়ে তিনি একটি শিশু হাসপাতাল ঘুরে এলেন। সেখানে শিশুদের সঙ্গে কাটানো সময়ের কথা জানালেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সাভানা শহরে শুটিং চলছিল ডোয়াইন জনসনের বেওয়াচ ছবির। শিশু হাসপাতাল ঘুরে ইনস্টাগ্রামে ডোয়াইন লেখেন, ‘পেডিয়াট্রিক স্পেশালিটি ওয়ার্ডের বাচ্চাদের অনেক চমকে দিয়েছি। ছোট্ট এইডেনের অভিব্যক্তি দেখার মতো ছিল। সে অনেক মনোযোগ দিয়ে দেখছিল আমাকে। ওর মতো এত মনোযোগ দিয়ে আমি যদি স্কুলে অঙ্ক ক্লাস করতাম, তা হলে আর বীজগণিতে আমাকে দু-দুবার ফেল করতে হতো না!’
ডোয়াইন জনসন এখন শুটিং করছেন হাইস্কুল মিউজিক্যাল তারকা জ্যাক এফরনের সঙ্গে। এফরনকে দেখা যাবে বেওয়াচ ছবিতে। তা ছাড়া বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও তো অনেক আগেই যুক্ত হয়েছেন এই ছবির সঙ্গে। ই অনলাইন।