'রক' হবেন উলফম্যান?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসিক হরর ছবি ‘উলফম্যান’-এর নতুন কিস্তি নির্মাণের কথা ভাবছে ইউনিভার্সাল স্টুডিও। আর এবার তাঁরা উলফম্যানের চরিত্রে ভাবছেন ডোয়াইন জনসনকে, যিনি ‘রক’ নামেই দর্শকদের কাছে বেশি পরিচিত।
উলফম্যান সিরিজের নতুন ছবি ‘উলফম্যান রিবুট’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য জনসনকে প্রস্তাব দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিও। যদিও ডোয়াইন তাঁদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন কি না সে খবর এখনও পাওয়া যায়নি। তিনি রাজি হলেই তাঁর ভক্তরা এবার রোমশ এক জন্তুর বেশে দেখতে পাবেন প্রিয় তারকাকে।
যুক্তরাষ্ট্রে ‘উলফম্যান রিবুট’ মুক্তি পেতে পারে ২০১৮ সালের এপ্রিল মাসে। পিটিআই