'র্যাম্বো ৫' নিয়ে ফিরছেন স্ট্যালোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘র‌্যাম্বো’ ছবির দৃশ্যে সিলভেস্টার স্ট্যালোন
‘র‌্যাম্বো’ ছবির দৃশ্যে সিলভেস্টার স্ট্যালোন

র‌্যাম্বো সিরিজের পঞ্চম ছবি নিয়ে ফিরছেন হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। বরাবরের মতো ‘র‌্যাম্বো ৫’ ছবিতেও জন র‌্যাম্বো চরিত্রে অভিনয় করবেন ৬৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।
এই মুহূর্তে ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন বলেই জানিয়েছেন সিলভেস্টার স্ট্যালোন।

‘র‌্যাম্বো’ সিরিজের চতুর্থ ছবি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ছয় বছর পর ‘র‌্যাম্বো ৫’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। জন র‌্যাম্বো চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন স্ট্যালোন। পেশিবহুল শরীরকে আরও আকর্ষণীয় করে তুলতে নিয়মিত শরীরচর্চা করছেন তিনি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে এইস শোবিজ।

এ প্রসঙ্গে স্ট্যালোন বলেন, ‘আমি ‘‘র‌্যাম্বো ৫’’ ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি। নিয়ম করে শরীরচর্চা করছি। সত্যিকারের নিষ্ঠুর বলতে যা বোঝায়, আমি সেটাই হতে যাচ্ছি। নিষ্ঠুর তবে তীক্ষ ধীশক্তিসম্পন্ন। কোমল হূদয়ের একজন হত্যাকারী। চটপটে কিন্তু বোকা। লম্বা কিন্তু খাটো। প্রশস্ত কিন্তু সরু। মানে র‌্যাম্বো চরিত্রটির মধ্য দিয়ে আমরা প্রতিটি চৌহদ্দি পার হওয়ার চেষ্টা করছি।’

‘র‌্যাম্বো ৫’ ছবিতে মেক্সিকান মূল্য নিয়ন্ত্রণকারী ব্যবসায়ীদের মুখোমুখি হবেন জন র‌্যাম্বো। ‘র‌্যাম্বো ৫’ ছবির পাশাপাশি ‘রকি’ সিরিজের বিখ্যাত রকি বালবোয়া চরিত্রেও আবার স্ট্যালোনকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘রকি’ সিরিজের ষষ্ঠ ছবি ‘রকি বালবোয়া’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।