'লা লা ল্যান্ড' ছবির পরিচালক সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা পরিচালকের অস্কার হাতে ডেমিয়েন শ্যাজেল। ছবি: এএফপি
সেরা পরিচালকের অস্কার হাতে ডেমিয়েন শ্যাজেল। ছবি: এএফপি

এ বছরের মতো অপেক্ষার অবসান হলো। আরও একটি অস্কার জিতল ‘লা লা ল্যান্ড’ ছবিটি। এ ছবির জন্য সেরা পরিচালকের অস্কার জিতলেন ডেমিয়েন শ্যাজেল।

৮৯তম অস্কার আয়োজনে এ বছর সেরা পরিচালক বিভাগে আরও মনোনীত ছিলেন ‘অ্যারাইভাল’ ছবির নির্মাতা ডেনিস ভিলেনুভ, ‘হ্যাকসো রিজ’-এর জন্য মেল গিবসন, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’-এর জন্য কেনেথ লোনারগান ও ‘মুনলাইট’-এর জন্য ব্যারি জেনকিনস।