'সামাজিক' চাপে হায়েক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা হায়েক
সালমা হায়েক

আপনার সন্তান সারা দিন ঘরে বসে ল্যাপটপ, নয়তো মুঠোফোনে গুঁতোগুঁতি করে? তাকে কিন্তু মোটেও অসামাজিক বলা চলবে না। কারণ সে তো সামাজিক সাইটেই পড়ে থাকে, নাকি! সালমা হায়েক এখন এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন। তাঁর মেয়ে জোর করছে, ওকে সামাজিক যোগাযোগের সাইটগুলোয় অ্যাকাউন্ট খুলে দিতেই হবে। অথচ ভ্যালেন্তিনার বয়স মাত্র সাত বছর!
হায়েক বলেছেন, ‘এটা যেন নতুন এক দুনিয়া। আমি এসব থেকে যত দূর সম্ভব দূরেই থাকি। কিন্তু এখন মেয়েদের হাতেই ফোন। আর স্কুলে অন্যদের যা আছে, সেটা তো আপনার মেয়েকেও দিতেই হবে। একই অ্যাপ ব্যবহার না করলে নাকি এখন আর দোস্তি জমে না।’ এরই মধ্যে ভ্যালেন্তিনা নাকি হুমকি দিয়েছে, ‘আমাকে কবে ফোন কিনে দিচ্ছ, বলো।’ ইউএস ম্যাগাজিন।