'সেরা' যৌন আবেদনময়ী এমিলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিলিয়া ক্লার্ক।
এমিলিয়া ক্লার্ক।

পুরো বিশ্বের জীবিতদের মধ্যে ‘সেরা’ যৌন আবেদনময়ী হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড তারকা এমিলিয়া ক্লার্ক। জরিপের ভিত্তিতে এস্কোয়ার ম্যাগাজিন ২৮ বছর বয়সী এমিলিয়াকে এই তকমা দিয়েছে। এস্কোয়ার ম্যাগাজিন গত মঙ্গলবার এ ঘোষণা দেয়।
আজ বৃহস্পতিবার পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে, সারা বিশ্বের জীবিত নারীদের মধ্যে সেরা যৌন আবেদনময়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন গেম অফ থ্রোনস-এর অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। পুরুষদের পত্রিকার বিচারে তিনি এ তকমা পেলেন। এ নিয়ে এস্কোয়ার ম্যাগাজিনে বিশেষ একটি লেখাও প্রকাশিত হয়েছে। যৌন আবেদনময়ী হিসেবে আখ্যা দিতে গিয়ে ওই লেখা বলা হয়েছে, ‘বেশ কয়েকটি বিপরীতমুখী বিষয়ের সম্মেলন ঘটেছে এমিলিয়ার মধ্যে।’