'হোম অ্যালোন'-এর বাবা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন হার্ড
জন হার্ড

হলিউড অভিনেতা জন হার্ড শুক্রবার ৭১ বছর বয়সে মারা গেছেন। তিনি খ্যাতি পেয়েছিলেন ‘হোম অ্যালোন’ সিরিজের চলচ্চিত্র দিয়ে। প্রধান চরিত্র কেভিন ম্যাকলিস্টারের বাবা পিটার ম্যাকলিস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিরিজের প্রথম দুই কিস্তিতে কেভিনের বাবা ছিলেন জন হার্ড।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোর এক হোটেল কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। দ্য সান্টা ক্ল্যারিটা মেডিকেলের পরীক্ষকেরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ছোট খাট একটা অস্ত্রোপচারের পর কিছুদিন ধরে ওই হোটেলে অবস্থান করছিলেন জন।

হোম অ্যালোন ছবির দৃশ্যে জন হার্ড
হোম অ্যালোন ছবির দৃশ্যে জন হার্ড

জন অভিনয়ে নাম লেখান গত শতকের সত্তরের দশকে। একাধারে কাজ করেছেন মঞ্চে, টেলিভিশনে এবং চলচ্চিত্রে।
বিবিসি