'হ্যারি পটার' দেখবেন না হ্যারি পটার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র‍্যাডক্লিফ
ড্যানিয়েল র‍্যাডক্লিফ

‘হ্যারি পটার’ সিরিজে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। অথচ র‍্যাডক্লিফ নিশ্চিত নন, হ্যারি পটারের কাহিনি নিয়ে নির্মিত মঞ্চনাটকটি দেখবেন কি না।
আগামী ৩০ জুলাইয় লন্ডনের প্যালেস থিয়েটারে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’। নতুন এ প্রযোজনাটিতে দেখা যাবে বয়স্ক পটারদের। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে হ্যারি পটারের ছেলে আলবাস সেভেরাস পটারকে।
ড্যানিয়েল বলেছেন, ‘আমি নাটক দেখতে গেলে বহু হ্যারি পটার ভক্ত সেখানে ভিড় করবে। ব্যাপারটা হবে ভয়াবহ। তাঁরা আমাকে দেখবে, নাকি নাটক দেখবে? আমি এমন কিছু করতে চাই না যাতে প্রদর্শনীটা নষ্ট হয়। আপাতত অন্য একটা নাটক নিয়ে ব্যস্ত আছি। ওই নাটক দেখতে যাব কি না, এখনো নিশ্চিত নই।’

নাটকে বয়সী হ্যারি পটার, রন উইসলি ও হারমাওনি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করবেন যথাক্রমে জেমি পারকার, পল থর্নলে ও নোমা ডামেজনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।