'হ্যালো'তে ব্র্যাঞ্জেলিনার বিয়ের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালো সাময়িকীর প্রচ্ছদে ব্র্যাঞ্জেলিনার বিয়ে
হ্যালো সাময়িকীর প্রচ্ছদে ব্র্যাঞ্জেলিনার বিয়ে

অবশেষে বিয়েটা সেরে ফেললেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিল ভক্তকুল। অপেক্ষার অবসান হলো অবশেষে। যুক্তরাজ্যের সাপ্তাহিক ম্যাগাজিন হ্যালো প্রকাশ করল তাঁদের বিয়ের বেশ কিছু ছবি।
১৩৪৪তম সংখ্যার এবারের হ্যালো ব্র্যাঞ্জেলিনাকে নিয়ে সাজিয়েছে ১৫ পৃষ্ঠার বিশেষ প্রতিবেদন। বিনিময়ে নিশ্চয়ই বেশ বড় একটা অঙ্কই গুনে দিতে হয়েছে তাদের। তবে লাভের বিষয়টাও তো আছে। বিশেষ এই সংখ্যাটি নিয়ে পত্রিকাটির প্রধান সম্পাদক এডওয়ার্দো সানচেজ পেরেজ বললেন, ‘আমরা খুব আনন্দিত ব্র্যাট পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের দিনের দারুণ ছবিগুলো সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে। তাঁদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’ গার্ডিয়ান।